ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য সুরুজ আলীসহ অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, হালসা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল প্রমুখ।

সাবেক ভূমি উপমন্ত্রী দুলু বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই। মানুষের ভোটাধিকার নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই। গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া আজ তিন বছর ধরে কারাবন্দী। এ অবস্থায় মানুষের অধিকার ফিরিয়ে দিতে সব গণতন্ত্রমনা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সম্মিলিতভাবে এই দানব সরকারের পতন ঘটাতে হবে। আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই।

#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102