ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের পৌর মেয়র বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

সরকারি নির্দেশনা অমান্য, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা, এডিপির অর্থ ব্যয়ে অনিয়মসহ নানা অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন নাটোরের বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশারফ হোসেন।

গত ২১ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) হাতে পেয়েছেন নিশ্চিত করেছেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী।

স্থানীয় সরকার বিভাগ পৌরশাখা-২ এর উপ সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি দায়িত্ব পালন না করা, সরকারি নির্দেশনা অমান্য করা, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা এবং এডিপির অর্থ ব্যয়ে অনিয়ম করা সহ নানা অভিযোগে গত ২১ জানুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বরখাস্তের আদেশ কপি জেলা প্রশাসক, মেয়র, উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে। নাটোরের বাগাতিপাড়া পৌরসভা না রাখার পক্ষে প্রকাশিত গেজেটের বিরুদ্ধে মামলা জটিলতার কারণে ৯ বছর ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এ পৌরসভায়। তাই একটানা ১৬ বছর এই পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে চলছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন।

২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে তিনিই প্রশাসক ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। প্রতিষ্ঠার পর ২০০৪ সালের ২৬ জুলাই প্রশাসক হিসেবে দায়িত্ব পান তিনি। ২০০৬ সালে প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

এরপর ২০০৮ সালে পদবী পরিবর্তন হয়ে মেয়র হন। প্রতিষ্ঠার পর থেকে এই পৌরসভার চেয়ারে তিনি অসীন রয়েছেন প্রায় ১৬ বছর ধরে। ২০০৬ সালে নির্বাচনের পর ২০১১ সালে তার মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়ায় মেয়র হিসেবে এখনো তিনিই বহাল ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102