ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের বড়াইগ্রামে বিয়ের কথা বলায় ভিডিও প্রকাশের হুমকি, প্রেমিকের বাড়িতে প্রেমিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর গ্রামে গত তিন দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছে প্রেমিকা। এ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে যান বাবা ও ছেলে।

সোমবার (১৪ মার্চ) সকালে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পালিয়ে যাওয়া ব্যক্তি ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে রায়হান আলী ওরফে শুভ।

প্রেমিকা জানান, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি করত রায়হান। আর তিনি চাকরি করতেন পাশের ইপিজেডে। একসময় তাদের মধ্যে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর রায়হানের বাবা তার বাড়িতে গিয়ে প্রায় ৬ মাস পর বিয়ের আশ্বাসও দেন। এ অবস্থায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ে। এদিকে ৬ মাস পার হলে রায়হানকে বিয়ের জন্য চাপ দেন তিনি। কিন্তু তাকে বিয়ে না করে হঠাৎ রায়হান চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। পরবর্তীতে বিয়ের কথা বললেই নিজেদের একান্তে সময় কাটানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় রায়হান। কোনও উপায় না পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় রায়হানের বাড়িতে অবস্থান নিলে রায়হান ও তার বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন প্রেমিকা।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ খবরটি শুনেছি। তবে তারা ঈশ্বরদী থানা এলাকায় থাকাকালে সব ঘটনা ঘটেছে। এ কারণে সেখানেই মামলা করার পরামর্শ দিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102