ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের লালপুরে বিষ প্রয়োগে মাছ নিধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরে অসংখ্য ছোট বড় মাছ মরে আছে।

মৎস্য চাষী সাহাবুল ইসলাম বলেন, আমরা গ্রামের দশজন মাছ চাষী মিলে সরকারী ভাবে লিজ নিয়ে এই দিঘিতে মাছ চাষ করতাম। সম্প্রতি উপজেলা প্রশাসনের নিশেধাজ্ঞার কারনে আমরা মাছ শিকার করা থেকে বিরত থাকি। কিন্তু আমাদের সাথে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

পুকুরের নৈশ প্রহরী সাইফুল ও আলম বলেন, গত বুধবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে একই গ্রামের মৃত বাসি মন্ডলের ছেলে বাদশাহ(আলম), মৃত আজগরের ছেলে আক্কাছ, রব্বানের ছেলে রেজাউল, বিদুর ছেলে হেল্লাল, মৃত মুনসারের ছেলে শরিফুল, জুবানের ছেলে মেরাজ, মজিবের ছেলে রানা ও আনসারের ছেলে মোজাম দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিষ প্রয়োগ করতে থাকে। তাদের দেখতে পেয়ে চিৎকার দিলে তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকটি বিষের বোতল, স্যান্ডেল ও হাসুয়া পাওয়া যায়।
এ বিষয়ে অভিযুক্ত বাদশাহ’র সাথে কথা বললে তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই বিষ প্রয়োগ করে মাছ মেরে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102