ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের লালপুরে স্বামীর অনুমতি না নিয়ে চাকরি করায় স্ত্রীকে হত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

নাটোরের লালপুরে মাঝগ্রামে স্ত্রী শারমিন আক্তারকে হত্যার দায়ে স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোপালপুর কয়েট্টা গ্রামের তার খালুর বাড়ি থেকে আটক করা হয়েছে।

বুধবার সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, প্রায় দুই বছর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার লহলামারী সাহেব গ্রামের তহুরুল ইসলামের মেয়ে শারমিন খাতুনকে বিয়ে করে ভ্যানচালক সাদ্দাম হোসেন। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলছিল। সংসারে অভাবের কারণে প্রায় তিন মাস আগে স্বামীর অনুমতি ছাড়া শারমিন পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেডে চাকরি নেন। গত ২৩ জানুয়ারি রাত ১১টার দিকে ইপিজেডে চাকরির বিষয়কে কেন্দ্র করে তর্কবির্তকের এক পর্যায়ে নিজ ঘরে সাদ্দাম শারমিনকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় শারমিনের ভাই রিপন আলী সোমবার লালপুর থানায় মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে গতকাল ভোরে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102