ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের সিংড়ায় গভীর রাতে বাসে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

নাটোরের সিংড়ায় একটি বাসে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। কতিপয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ মালিক শ্রমিকদের।

শনিবার রাত ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার সকাল ৯ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

ক্ষতিগ্রস্ত বাস মালিক সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় ঢাকা মেট্রো-ব ১১-৮৩২৪ নম্বরের পরিবহনের একটি বাস চৌগ্রাম বাসস্ট্যান্ডে রেখে বাড়িতে যান চালক ও হেলপার। হঠাৎ রাত ১টার দিকে বাসের মধ্যে আগুনের ধোয়া দেখতে পান সিংড়া থানার টহল পুলিশের একটি দল। বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানানো হলে সিংড়ার ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেললেও বাসের ইঞ্জিনসহ ভেতরের সম্পূর্ণ পুড়ে যায়।
নাটোর মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, একটি বাস পুড়ে যাওয়ায় শুধু একজন মালিকই ক্ষতিগ্রস্ত হননি। এখানে চালক, সুপারভাইজার, হেলপারসহ কয়েকজন কর্ম হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিংড়া ফায়ার সার্ভিস এর ইনচার্জ মতিউর রহমান বলেন, আগুনের ঘটনাটি তার স্টেশনের পাশে হলেও আগুন গাড়িতে ছড়িয়ে পড়ার পর তিনি জানতে পেরেছেন। কারণ সরাসরি তার স্টেশনে ফোন না দিয়ে ৯৯৯ এ ফোন করা হয়েছে। সেখান থেকে নাটোর ফায়ার স্টেশন পরে সিংড়ার স্টেশনে ফোন করা হয়েছে। এতে মাঝখানে বেশকিছু সময় অপচয় হয়েছে। ফলে পুরো গাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে রবিবার বিকেল পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102