ads
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলা গ্রামে অগ্নিকাণ্ডে শিল্পী খাতুন (৩৫) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী ওই এলাকার চৌধুরী হোসেনের মেয়ে।

বড়হরিশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ওসমান গণি জানান, শিল্পীর বসতঘরটির চাল ছিল ছনের। ঘরের বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এবং তা সবার ঘরে ছড়িয়ে পড়ে। এতে দ্রুত সময়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা টের পেয়ে আগুন নিভিয়ে শিল্পীকে উদ্ধার করে। এর আগে তার পুরো শরীর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা শিল্পিকে হাসপাতালে নেয়ার পথে শিল্পীর মৃত্যু হয়।

নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নিহত শিল্পীর পিতা চৌধুরী হোসেনকে শুক্রবার দুপুরে ২০ হাজার টাকা, শীতবস্ত্র ও খাবার দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102