ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ইয়াবাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

নাটোরের লালপুর থেকে ইয়াবাসহ এমদাদুল হক ও সেলিম রেজা নামের দুইজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বিলমারিয়া বাজারের নাগশোষা নামক স্থান থেকে তাদের ৯৯৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক এমদাদুল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চরইকুড়ি (মরারপাড়া) এলাকার মৃত সাত্তার মন্ডলের ছেলে এবং সেলিম রেজা একই এলাকার সাত্তার মোল্লার ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা এর নেতৃত্বে বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার বিলমারিয়া বাজারের নাগশোষা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ৯৯৩ পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রয়লব্ধ নগদ ছয় শত টাকাসহ এমদাদুল হক ও সেলিম রেজাকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102