ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে করোনা আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম কনক নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। কনক শহরের কানাইখালী মহল্লার ঠিকাদার পলাশ আহমেদের ছেলে ও ন্যাশনাল ব্যাংক নাটোর শাখার প্রথম নির্বাহী কর্মকর্তা।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছু দিন ধরেই করোনাভাইরাসের উপস্বর্গ ছিলো কনকের শরীরে। তিনি গত শনিবার নাটোর সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে সেই দিনই তার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। এরপর আজ ভোরে তার মৃত্যু হয়।

সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে এবং তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানান সিভিল সার্জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102