ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে খুলিবিহীন নবজাতকের জন্ম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

নাটোরের গুরুদাসপুরে মাথার খুলিবিহীন এক নবজাতকের জন্ম হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে উপজেলার নাজিরপুর বাজারে আনোয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই শিশুর জন্ম হয়।

খুলিবিহীন জন্মগ্রহণ করা নবজাতকের বাড়ি নাজিরপুর ইউনিয়নের বৃ-কাশো গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃ-কাশো গ্রামের কৃষক এমদাদুল হকের স্ত্রী নাসরিন বেগম তার দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ওই ক্লিনিকে আসেন। শুক্রবার দিনগত রাত আনুমানিক ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা.মো.আমিনুল ইসলাম সোহেল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই শিশুর ভূমিষ্ঠ করান। শিশুটি জন্মগ্রহণের পরেই দেখা যায়, মাথার খুলি নেই। তবে শিশুটির মা সুস্থেআছেন। এছাড়া নবজাতকটি সুস্থভাবে এখনও বেঁচে আছেন।

ডা.মো.আমিনুল ইসলাম সোহেল জানান, মাথার খুলি ও মস্তিষ্কবিহীন যে শিশুটি জন্মগ্রহণ করেছে সেটি একটি রোগ। এটি মূলত জীন ও হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে। তবে এ শিশুগুলো বেঁচে থাকে না। তারপরও অনেক চেষ্টা করা হয় শিশুকে বাঁচিয়ে রাখার জন্য। তবে উন্নত চিকিৎসা করালে বাঁচানোর সম্ভাবনা রয়েছে। এরজন্য অনেক অর্থের প্রয়োজন।

এদিকে শিশুটির বাবা এমদাদুল হক জানান, তিনি পেশায় একজন কৃষক। তার স্ত্রীর আগে একটি পুত্র সন্তান হয়েছে। দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ক্লিনিকে ভর্তি করিয়েছি। দ্বিতীয় ছেলে মাথার খুলি নেই। উন্নত চিকিৎসা করলে হয়তো আমার সন্তানকে বাঁচানো যাবে। কিন্তু চিকিৎসা করার মত আর্থিক আমার সামর্থ্য নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102