ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে চারভাগের একভাগে নেমেছে সবজির দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

নাটোরের পাইকারি বাজারে সরবরাহ বাড়তে থাকায় সব ধরনের সবজির দাম কমতির দিকে। তবে, এতে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোর হলেই নাটোরের শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজারে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে। এখন শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে।

দুই সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজির দাম নেমেছে চার ভাগের এক ভাগে। বিক্রেতারা জানান, এই বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়, মুলা ৫ টাকা, শিম ২৫-৩০ টাকা, বরবটি ২৮-৩০ টাকা, করলা ৩০ টাকা, পেঁপে ১২-১৫, টমেটো ৭-৮০, ফুলকপি ১৫-২০ টাকা ও প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ১৩-১৫ টাকায়।

বন্যা ও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজি আবাদ করে কৃষকরা ভালো লাভের আশা করেছিলেন। তবে দাম কমে আসায় লোকসান হচ্ছে বলে দাবি তাদের। তবে দাম কমে আসায় খুশি সাধারণ মানুষ। কৃষকরা বলছেন, সবজির দাম কমতে থাকায় উৎপাদন খরচ ওঠাই মুশকিল।

প্রায় দেড়শ বছরের পুরোনো নাটোর শহরের এই পাইকারি সবজির বাজারে প্রতিদিন প্রায় ৫শ’ মণ সবজি বেচাকেনা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102