ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার পঠিত

নাটোরে মো. তুহিন হোসেন (২৬) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তুহিন হোসেন ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি সদর উপজেলার ছাতনী ইউনিয়ন ছাত্রদল কর্মী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বাংলানিউজকে জানান, তুহিন স্থানীয় ভাটপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী আকাশের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন কিশোর তুহিনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তারা তুহিনকে কুপিয়ে চলে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।

ওসি বলেন, পূর্ব বিরোধের জেরে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে এখনও থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102