ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ট্রলির ধাক্কায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত
নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের তার নিজ বাড়ীর সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের সুকাল মোল্লার ছেলে।

এ ঘটনায় ট্রলি চালক সিরাজুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয় এলাকাবাসী জানান, ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের ময়নাল ইসলামের পুকুর থেকে মাটি ক্রয় করে সাইফুল ইসলাম তার বাড়ীর পাশের একটি ডোবা ভরাট করছিল।

এ সময় ট্রলি থেকে মাটি নামিয়ে ট্রলিটি পিছন দিকে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। এ সময় সাইফুল ইসলাম ছিটকে পরে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলির চালক সিরাজুল ইসলামকে ট্রলিসহ আটক করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102