ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৩ বার পঠিত
নাটোরে

নাটোরের আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (১০ অক্টোবর) রাতে উপজেলার বামিহাল এলাকায় এই ঘটনা ঘটে।

নাটোরের সিংড়ায় এলাকার আধিপত্য নিয়ে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিংড়ায় সুকাশ ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আফতাব আলীর সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আফতাব আলীসহ বেশ কয়েকজন আহত হযন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আফতাব আলীকে মৃত ঘোষণা করেন আর আহত ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102