ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে প্রকৌশলীর সর্বস্ব ছিনতাই, ৩ ছিনতাইকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নাটোরের এক প্রকৌশলীর কাছ থেকে সর্বস্ব লুটে নেয়ার ঘটনায় উবারের প্রাইভেটকারসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান,পাবনা গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর অফিস ছুটির পর পাবনার দাশুড়িয়া থেকে নিজ বাড়ি নাটোরের বনপাড়া যাওয়ার জন্য উবারের প্রাইভেট কারে উঠেন।

গাড়িতে ওঠার পর সেখানে থাকা ৩ জন ওই প্রকৌশলীর হাত-পা, চোখ-মুখ বেঁধে মারপিট করে মোবাইল, এটিএম কার্ড, মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে জিম্মি করে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করে। এরপর বাঁধা অবস্থাতেই রাতে প্রকৌশলী জাহিদুলকে নাটোরের বনপাড়া ডিগ্রী কলেজের সামনে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা হলে পুলিশ নাটোরসহ ঢাকা ও পাবনায় অভিযান চালায়। প্রযুক্তির সহায়তায় অভিযানের পর ২ নভেম্বর দিনাজপুরের শরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম এবং চাঁদপুর জেলার হাইমচর থানার বাদশা মিয়া দেওয়ানকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কার।

পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। উবারের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102