ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার কোয়ালিপাড়া এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নওগাঁ জেলার অাত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের ফিরোজ এর স্ত্রী মলেজান বেগম (৫০) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মাষ্টারপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী
মালা বেগম (৫৫)

জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদ পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের এস আই তারিক বিন খালিদ ও এএসআই কামরুল হাসান এর একটি যৌথ দল অভিযান চালায় কোয়ালিপাড়া এলাকায়। এসময় দয়ারামপুর থেকে নাটোর গামী অটো গাড়িতে তল্লাশি চালিয়ে মালা বেগম ও মলেজান বেগমের কাছ থেকে পাওয়া ৩০ বোতল ফেন্সিডিলসহ তাদের আট করে থানা পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বিডি নিউজ ২৪ ঘন্টাকে বলেন, ৩০বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। আটককৃতদের নাটোর জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102