ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে বিএডিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

সেচ পাম্প স্থাপন নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নাটোরের সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি করেন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী।

শুনানি শেষে বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দেন।

বাদি অভিযোগ বলেন, তার খামারে সেচের জন্য সরকারি বরাদ্দকৃত সেচ প্রকল্পে আবেদন করেন। এজন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে তাদের দাবি অনুযায়ী ৩ লাখ ৭০ হাজার টাকা দেন। দিনের পর দিন ঘুরিয়েও তার প্রকল্পে সেচ পাম্প না বসিয়ে ঘুস গ্রহণের মাধ্যমে অন্য মৌজায় সেচ পাম্প স্থাপন করে শুভ নামে একজনকে ম্যানেজার নিয়োগ করেন। যার ওইখানে কোনো জমি নেই।

মামলা প্রসঙ্গে নাটোর বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। মামলা হলে আইনগত পদক্ষেপ নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102