ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে বিএনপি নেতাকে গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

নাটোর জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাবতে গুলি ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এমপি শফিকুল ইসলাম শিমুল সমর্থকদের বিরুদ্ধে।

রোববার (২৯ অক্টোবর) সকালে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সদস্য সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেওয়ান শাহীন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নাটোর জেলা যুবদলের সাবেক সভাপতি বর্তমানে জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব নাটোর স্টেশন বাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থক কোয়েলের নেতৃত্বে হরতাল বিরোধী একটি মোটরসাইকেল মহড়াসহ সেখানে উপস্থিত হয়। এসময় তারা সাইফুল ইসলাম আফতাবকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম শিমুল বলেন, নেতাকর্মীরা রাজপথে হরতাল বিরোধী অবস্থানে রয়েছেন। তবে সাইফুল ইসলাম আফতাবের ওপরে হামলার অভিযোগ মিথ্যা। এটা তাদের অভ্যন্তরীণ বিরোধের ফল।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102