ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে মাদক বিক্রির প্রতিবাদ করায় পিতা-পুত্রকে মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

নাটোর সদর উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় পিতা নিতাই পাহাড়ী (৪৮) এবং তার ছেলে উজ্জ্বল পাহাড়ী (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়েছে মাদক ব্যবসায়ীরা। রবিবার ও সোমবার সকাল ৯টার দিকে নাটোর সদর উপজেলার বলাকান্দি গ্রামে পৃথকভাবে এই ঘটনা ঘটে। আহত নিতাই পাহাড়ী মৃত কালু পাহাড়ীর ছেলে। এই ঘটনায় নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার বলাকান্দি গ্রামের অভিযুক্ত প্রদীপ পাহাড়ী, গনেশ পাহাড়ী এবং লালু পাহাড়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন। এর আগে বিভিন্ন সময় নিতাই পাহাড়ী এবং তার ছেলে উজ্জ্বল পাহাড়ী অভিযুক্তদেরকে মাদক বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু অভিযুক্তরা উল্টো ভুক্তভোগীদেরকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ৯টার দিকে নিতাই পাহাড়ী অভিযুক্ত প্রদীপ পাহাড়ীর বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পথরোধ করে এবং প্রদীপ তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এদিকে সোমবার সকাল ৯টার দিকে নিতাই পাহাড়ীর ছেলে উজ্জ্বল পাহাড়ী একই রাস্তা দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় অভিযুক্ত প্রদীপ পাহাড়ী, গনেশ পাহাড়ী এবং লালু পাহাড়ী ভুক্তভোগী উজ্জ্বল পাহাড়ীকে লাঠি ও বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় উজ্জ্বল পাহাড়ী বাদী হয়ে নাটোর থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে থানায় ভুক্তভোগী উজ্জ্বল একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102