ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫ বার পঠিত

নাটোরে যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রেজিস্ট্রি অফিসের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেলে রেফার্ড করে।

নাজমুল শেখ বাপ্পী নাটোর জেলা ট্র্যাক, ট্যাংক, লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য। তিনি নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে থেকেই রেজিস্ট্রি অফিসে অবস্থান করছিলেন যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পী। সন্ধ্যার দিকে রেজিস্ট্রি অফিস থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে ৫/৬ জন দুর্বৃত্ত। পরে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নাজমুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল রেফার্ড করেন।

নাজমুল শেখ বাপ্পীর ভাই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী ঢাকা পোষ্টকে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে রমজান হাজীর (জেলা আ. লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান) লোকেরা আমার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। আমি ভাইকে নিয়ে রাজশাহীতে যাচ্ছি পরে বিস্তারিত জানাবো।

হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ঢাকা পোস্টকে বলেন, বাপ্পী একজন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন সে জেলও খেটেছে। শুনেছি, এলাকার জুনিয়রদের সঙ্গে অভ্যন্তরীণ ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। রাজনৈতিকভাবে হেয় করতেই আমার নাম বলছেন তারা।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যায় পরে ঘটনা হওয়ায় অনেক কিছুই অস্পষ্ট। কারা ঘটনাটি ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে। তিনি বলেন, পরিবারের সদস্যরা চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102