ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ-পিপরুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা হলেন কালীগঞ্জ গাওয়া পাড়া গ্রামের মৃত রজব আলীর স্ত্রী আমেনা বেওয়া (৯০)।

নিহতের নাতি আবু বক্কর জানান, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের চালক দ্রুত গতিতে তার নানীকে ধাক্কা দেয়। এ সময় গ্রামবাসী এগিয়ে আসলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। গ্রামবাসী বৃদ্ধাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, চালককে চিহ্নিত করে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102