ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় রমজিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে লালপুরের আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া বাজারের লালপুর-বাঘাগামী রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমজিদ আলী লালপুর উপজেলার রহিমপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ আনুমানিক দুপুর তিনটার সময় লালপুর থানাধীন ৪ নং আড়বাব ইউনিয়নস্থ অমৃত পাড়া বাজারে লালপুর-বাঘাগামী পাকা রাস্তা পারাপারের সময় রমজিদ আলীকে অজ্ঞাত নামা মোটরসাইকেল ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রমজিদ আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন।

পরে রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে বিকাল চারটার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102