নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার তমালতলার চকহরিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত (৮) উপজেলার চক হরিরামপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
বাগাতিপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে আরাফাত তার বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলো। এমন সময় একটি এক্সক্যাভেটরবাহী ট্রাকের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়।
এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এক্সক্যাভেটরবাহী ট্রাকটি আটক করেছে। কিন্তু এর চালককে আটক করতে পারেনি।