ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে স্কুলছাত্রী মুন্নী হত্যায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামের স্কুলছাত্রী মাহমুদা খাতুন মুন্নী হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে, নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন।

২০১৫ সালের ২০ ডিসেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মাহমুদা খাতুন মুন্নী বাড়ির পাশে খেলতে যায়। এসময় মুন্নীকে প্রতিবেশী সোহেল সরকার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে মুন্নীর শরীরে থাকা স্বর্ণের চেইন, রিং নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। পরের দিন মুন্নীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় মুন্নীর পিতা লোকমান সরকার বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার স্বাক্ষ্য প্রমাণে বিচারক সোহেল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সোহের সরকারের মা সাজেদা বেগমকে খালাস প্রদান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102