ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ১১টি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৫ বার পঠিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানে নেমেছে নাটোরের স্বাস্থ্য বিভাগ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে প্রথমে শহরের মাদ্রাসা মোড়ে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। অনুমোদনের কোনো কাগজপত্র না থাকায় সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পদ্মা ক্লিনিক, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ১১টি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেন। এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাক্তার মো. রাসেলসহ অন্যন্যরা অভিযানে অংশগ্রহণ করেন। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নাটোর জেলায় বৈধ এবং অবৈধ দুই শতাধিকের বেশি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।

এরমধ্যে বৈধ রয়েছে ১৭০টি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুয়ায়ী পর্যায়ক্রমে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102