ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ২ ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নাটোরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে জরিমানা এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা প্রশাসনের নেতৃত্বে শহরের কানাইখালি উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালানো হয়।

কোনও রকম অনুমোদন ছাড়াই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে আসছিল হেলথ কেয়ার সেন্টারটি। এ ছাড়া সেখানকার দুই ভুয়া চিকিৎসক মিজানুর রহমান ও ‍হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে চিকিৎসা প্রদান করছিল।

পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102