ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ৭ দিনের লকডাউন ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

আগামী ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। নাটোর জেলা প্রশাসনের করোনা সংক্রান্ত জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দিবাগত গভীর রাতে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে লকডাউন চলাকালে সরবরাহ থাকবে জরুরী পণ্য। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। মাস্ক পরিধান বাধ্যতামূলক, স্বেচ্ছাসেবকরা জরুরী পণ্য সরবরাহ করবেন।

জানা গেছে, সোমবার রাতে হঠাৎই করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠক বসে। ভার্চুয়াল এই মিটিংয়ে মন্ত্রী, স্থানীয় এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিসমাজের প্রতিনিধিসহ অনেকেই যুক্ত ছিলেন।

পরে বৈঠকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়। সোমবার নাটোরে একদিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। এদিন শনাক্ত হয়েছে শতকরা ৬৭.৩০ ভাগ। পরে রাতে হঠাৎই বসে করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠক।

এদিকে, সোমবার সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা ৬৭ দশমিক ৩০ শতাংশ। এর আগে, রবিবার এই হার ছিল ৫১ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102