ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোর: বড়াইগ্রাম পৌর বিএনপির কমিটিতে সভাপতি ইসাহাক-সম্পাদক মজিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক মেয়র ইসাহাক আলীকে সভাপতি ও আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও সদস্য সচিব রহিম নেওয়াজ নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর মোবারক হোসেন টিপু এবং সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার ও মোস্তায়েদুল হক বুলু।

নবগঠিত কমিটির সদস্যদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বিএনপির নেতাদের কাছে জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক গত ৪ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ায় তার পরিবর্তে যুগ্ম আহ্বায়ক এ কমিটিতে স্বাক্ষর করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102