ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোর শহরে খাবারের জন্য হাসপাতাল থেকে বের হওয়া সেই যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোর শহরের কানাইখালি এলাকার সাহারা প্লাজার মডেল হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম (৩২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে হাসপাতালের বাইরে খাবার ও হাঁটার জন্য বের হয়ে রাস্তায় পড়ে মারা যান তিনি।

মনিরুল গুরুদাসপুর উপজেলার বৃপাথুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন যুগান্তরকে জানান, মনিরুল দীর্ঘদিন থেকে গ্যাস্টিকের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার কানাইখালি এলাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন। শনিবার ভোরে সবার অগোচরে হাঁটতে বের হয়ে শহরের স্টেশন এলাকায় গিয়ে নাস্তা করেন।

‘সেখান থেকে হাসপাতালে ফিরে আসার সময় রাস্তার ওপর পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে তার স্ত্রী সূচনা খাতুন সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।’

সূচনা খাতুন জানান, তার স্বামী বৃপাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্যপ্রহরী কাম পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তারা শুক্রবার দুপুরে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। তার স্বামী কিছু খাবারের জন্য বের হয়েছিলেন।

স্টেশন বাজারের প্রত্যক্ষদর্শী মেহেদী ও আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে নাস্তা শেষে অটোরিকশায় ওঠার সময় মনিরুল রাস্তায় পড়ে যান। পরে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102