ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাট্যশিল্পী লিলি চৌধুরী আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

বিশিষ্ট নাট্যাভিনেত্রী ও শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
মানচিত্র
সোমবার (১লা মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় বনানীর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্বজনদের শেষ দেখার জন্য তার মরদেহ বনানী’র বাসভবনে রাখা হবে।

এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এর পর বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা এবং তার মা ও ছেলে মিশুক মুনীরের কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে লিলি চৌধুরীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ছেলে আসিফ মুনীর তন্ময় বলেন, আম্মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। গেলো কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার ঘুমের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

লিলি চৌধুরীর জন্ম ১৯২৮ সালের ৩১শে আগস্ট, টাঙ্গাইলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, গ্রন্থাগার বিজ্ঞান ও ফরাসি ভাষায় ডিপ্লোমা। অভিনেত্রী হিসেবে মঞ্চ, বেতার, টেলিভিশন সব মাধ্যমেই তার অভিনয় প্রশংসিত। মুনীর চৌধুরীর শুরু করা টেনেসি উইলিয়ামসের ‘স্ট্রিট কার নেমড ডিজায়ার’ নাটকের অসমাপ্ত অনুবাদের কাজ শেষ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102