ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাতির বিয়েতে বরযাত্রী হয়ে নদীতে ডুবে গেল নানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাইবান্ধায় কামারজানীতে ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা ডুবে বরের নানীর মৃত্যু হয়েছে। রোববার (২১মার্চ) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ফাতেমা বেগম (৪৭) সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের সাখাওয়াত হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের কুরুয়াবাদা থেকে বর লিটন মিয়া সদর উপজেলার কামারজানির পাড়দিয়ারা যাচ্ছিলেন বরযাত্রীবাহী নৌকা নিয়ে। বরযাত্রীর নৌকাটি কামারজানী বন্দর এলাকা থেকে কিছু দূর যাওয়ার পর অপরদিক থেকে আসা একটি বড় নৌকা বরযাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিয়ে ওপরে উঠে যায়।

এ দুর্ঘটনার সময় নৌকায় থাকা ১৪ থেকে ১৫ জন যাত্রীর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে ফাতেমা বেগম ও ৭ বছরের শিশুকে জেলা হাসপাতালে পাঠানো হয়।

জেলা হাসপাতালের জরুরি মেডিকেল অফিসার ডা. সুজন পাল বলেন, ফাতেমা বেগম হাসপাতালে আসার আগেই মারা যান। আর শিশু স্বাধীনকে রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, মর্মান্তিক এ ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102