ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ, জড়িতদের গ্রেফতার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নেপথ্যের হোতাদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাটহাটি মোড়ে (নাদিমের হত্যাকাণ্ড স্থল) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম। সমাবেশে জামালপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন জেলা-উপজেলার গণমাধ্যম সংগঠনের নেতা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন।
সাংবাদিক সমাবেশে স্থানীয় সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

প্রধান অতিথি বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার-হানাদাররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। একই কায়দায় একাত্তরের সেই ঘাতক দালালরা সাংবাদিক নাদিমকে হত্যা করেছে। এ সময় সাংবাদিক নাদিম হত্যা মামলায় যেসব আসামি এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং হত্যাকাণ্ডের নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় এনে এফআইআরভুক্ত করার দাবি জানান তিনি।

প্রধান বক্তা বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক নাদিমকে হত্যার পর এখন তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নাদিমের পরিবারের যদি কিছু হয় এর দায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকেও এর দায়দায়িত্ব নিতে হবে।

এ সময় সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলা তুল জান্নাত তার বক্তব্যে বিভিন্ন সময় নাদিমের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হুমকির ধারাবাহিক বর্ণনা দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব জড়িতদের বিচারের দাবি করেন।

এর আগে বকশীগঞ্জের গোমেরচরে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাড়িতে যান সাংবাদিক নেতারা। সেখানে নিহত নাদিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা ও সাংবাদিক নাদিমের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান এবং তার কবর জিয়ারত করেন উপস্থিত নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102