ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে টঙ্গীতে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গী-চেরাগআলী সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

গোলাম রব্বানী নাদিকে পিটিয়ে হত্যার বিষয়ে দলের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চেয়ারম্যান জড়িত হলে তার বিচার হবে। তাকে শাস্তির আওতায় আনা হবে। এ পর্যন্ত আমরা কাউকে রেহাই দেইনি।
তিনি বলেন, জড়িতকে জেলে ঢুকায় দিলে দলীয় ভাবে কী প্রবলেম দলীয়ভাবে আমি তাকে বরখাস্ত করলাম, অব্যাহতি দিলাম, তাতে সাংবাদিকের কী লাভ হবে, এটা হত্যার বিচার হলো? হত্যার বিচার হবে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটাই প্রকৃত ব্যবস্থা।

ওবায়দুল কাদের বলেন, যদি দলীয় কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, যদি তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয়, তবে আওয়ামী লীগে তার কোনো পদ থাকবে না।

প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102