ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাদিম হত্যায় দায়ীদের বিচারের আহ্বান মার্কিন দূতাবাসের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৩ বার পঠিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় যথাযথ তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিক্রিয়া জানতে চাইলে রোববার (১৮ জুন) ঢাকাস্থ
মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র হেইনেস মাহোনি বলেন, সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার খবর পেয়ে মার্কিন দূতাবাস ব্যথিত।

আমরা এই পরিস্থিতির একটি ব্যাপক, নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত ও তার মৃত্যুর জন্য দায়ী পক্ষগুলোর বিচারের অপেক্ষায় রয়েছি।
তিনি বলেন, একটি মুক্ত সংবাদমাধ্যম এবং গণতন্ত্রের জন্য সাংবাদিকদের শারীরিক বিপদ, হয়রানি বা ভয়ভীতি ছাড়াই তথ্য অনুসন্ধান ও প্রতিবেদন করা প্রয়োজন।

গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। ১৫ জুন বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় এখন পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে ৯ জনকে। আর র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102