ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৭ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে গর্তের পানিতে ডুবে সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া খাতুন একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমেসপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও পলি খাতুন রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার মেয়ে। তারা দুজনই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, অন্যান্য শিশুর সঙ্গে খেলার সময় বাড়ির পাশে বালু তোলার পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। বেশ কিছু সময় কেটে গেলেও তারা উঠে না আসায় অপর সঙ্গী বাড়ি এসে খবর দেয়। খবর পেয়ে তাদের অভিভাবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় সাদিয়া ও পলির লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102