ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নানা আয়োজনে শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads
র‌্যালিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, জিপি এ্যাডভোকেট আবুল কাশেম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ প্রমুখ।

র‌্যালি শেষে জেলা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত জাতীয় লিগ্যাল এইড দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মো. গোলাম মাহবুব খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম জেলা জজ-১ ইসমেত জাহান।

ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক লুৎফুল মজিদ নয়ন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, যুগ্ম জেলা জজ-২ একেএম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেল সুপার আবুল কালাম আজাদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ আদালতের অন্যান্য বিচারক, প্যানেল আইনজীবী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102