ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘নানা নাতি’ গান ইউটিউব থেকে সরানোর নির্দেশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা অভিনেতা মারজুক রাসেল ও র‍্যাপার আলী হাসানের ‘নানা-নাতি’ গানটি অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই গানে আদালত অবমাননামূলক একটি লাইন থাকার অভিযোগ এনে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির করা রিটের শুনানি নিয়ে রোববার (৭ জুলাই) এ আদেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

আবেদনকারীপক্ষ থেকে জানানো হয়, গত ১৬ জুন ঈদুল আজহায় মুক্তি পাওয়া আরবিটি এন্টারটেইনমেন্ট এর ‘নানা- নাতি’ র‌্যাপ গানের ১ মিনিট ১৮ সেকেন্ডে লাইনটি রয়েছে। যেখানে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা আদালত অবমাননা করার শামিল।
এরপর সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে ৩ জুলাই রিট করেন। রোববার ওই রিটের ওপর তিনি আইনজীবী ছাড়া ব্যক্তিগতভাবে শুনানি করেন।

সোমবার (৮ জুলাই) মো. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জানান, ব্যক্তিগতভাবে আলী হাসানকে চিঠিও দিয়েছি। এরপর অপসারণ না করায় সংগঠনের পক্ষে রিট করেছি। রোববার রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত চার সপ্তাহের রুল জারি করেছেন। একইসঙ্গে সাত দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিটিআরসিকে ‘নানা নাতি’ গানটি অপসারণের নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যমের খবর অনুসারে , নানা-নাতি’ গানটি লিখেছেন র‍্যাপার আলী হাসান, সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল। আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া ‘নানা-নাতি’ গানটি গত ১৬ জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102