ads
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নানির লাশ ধরে কান্নারত অবস্থায় নাতনির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মৃত্যুও নানি নাতনিকে আলাদা করতে পারেনি। নানির মৃত্যু শোক সইতে না পেরে নানীর মৃতদেহের উপর পড়ে মুত্যু হয় কলেজছাত্রী নাতিন চৈতি রানী ভৌমিকের (২০)। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরে বড়দিঘিরপাড় এলাকায়। বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, আড়াইহাজার এলাকার মৃত কালিপদ মিত্রের স্ত্রী অঞ্জলা রানী মিত্র (৭৫) বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। এ ঘটনার সংবাদ পেয়ে অঞ্জলা রানীর বড় মেয়ে শিপ্রা রানীর মেয়ে চৈতি রানী ভৌমিক নানিকে ধরে কান্নাকাটি করতে থাকে। এ সময় কান্নারত অবস্থায় চৈতি জ্ঞান হারিয়ে ফেলে। পরে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় জবেদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চৈতি রানী আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নানী অঞ্জলা রানী মিত্রের অত্যধিক প্রিয় ছিল নাতিন চৈতি। তারা বেশীরভাগ সময় একসঙ্গে থাকতেন। চৈতি রানী ভৌমিক এলাকার শ্রীদাম ভৌমিকের ছোট মেয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102