ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নান্দাইলে কবরস্থানে কাঁদছিল নবজাতক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৮৬ বার পঠিত

রাস্তার পাশে জঙ্গল। তারপর কবরস্থান। সেখান কাঁদছিল এক নবজাতক। গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোরিকশাচালক মো. সুরজ মিয়া কান্নার শব্দ শুনে নবজাতকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুশুল্লির তারের ঘাট-রসুলপুর সড়ক দিয়ে অটোরিকশাচালক মো. সুরুজ মিয়া গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় জঙ্গলের পাশে নির্জন কবরস্থানে কান্নার শব্দ শোনেন। সেখানে গিয়ে কাপড়ে প্যাঁচানো নবজাতকে উদ্ধার করেন ও নান্দাইল মডেল থানায় নিয়ে যান। পরে রাত ৯টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়া হয় শিশুটিকে।

অটোরিকশাচালক মো. সুরুজ মিয়া বলেন, ‘অটো চালিয়ে যাওয়ার সময় কবরস্থানের ওপর থেকে কাপড়ে প্যাঁচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করি। শিশুর পরিবারের সন্ধান না পেলে তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই।’

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল জানান বলেন, নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে সুস্থ আছে। তার বয়স আনুমানিক ২-৩ দিন হবে। আপাতত এখানেই আছে শিশুটি।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এদিকে অটোচালক নিজেই শিশুর দায়িত্ব নিতে চান। ইউএনও যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।

নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, উদ্ধারকৃত নবজাতকের পরিচয় খোঁজার চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। বিষয়টির ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102