ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নান্দাইলে গাঁজার চালানসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

প্রাইভেট কারে করে পাচারের সময় ময়মনসিংহের নান্দাইল থেকে সাড়ে ২০ কেজি গাঁজার একটি চালানসহ জুনাইদ (২৫), মিলন মিয়া (৩৩) ও মো. সুমন মিয়া (৩১) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার দিবাগত রাতে নান্দাইল চৌরাস্তা মোড়ে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প চেকপোস্ট বসিয়ে গাঁজাবাহী প্রাইভেট কারটিসহ তাদের আটক করে।

ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন এই অভিযানে নেতৃত্ব দেন। আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে জুনাইদ কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের গোছামাড়া গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে, মিলন মিয়া ভৈরবের কমলপুর পশ্চিমপাড়ার মৃত শাহিদ মিয়ার ছেলে এবং মো. সুমন মিয়া একই এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, একটি মাদক ব্যবসায়ী চক্র প্রাইভেট কারে করে গাঁজার একটি বড় চালান নেত্রকোনায় নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার দিবাগত রাত দেড়টার কিশোরগঞ্জ-নেত্রকোনা সড়কের নান্দাইল চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়।

গাঁজার চালান বহনকারী প্রাইভেট কারটি চেকপোস্ট অতিক্রম করার সময় তল্লাসি চালিয়ে সাড়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা তিন মাদক ব্যবসায়ী জুনাইদ, মিলন মিয়া ও মো. সুমন মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102