ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নান্দাইলে জমির দালালির টাকা নিয়ে দ্বন্দ্বে মারধর, নিহত এক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে জমি বিক্রির দালালির ১০ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বে কফিল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামে এ ঘটনা ঘটে। কফিল উদ্দিন ওই এলাকার মৃত আ. মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চণ্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামের মৃত আ. মজিদের ছেলে বাচ্চু মিয়া শান্তিনগর বাজার এলাকায় কিছু জমি বিক্রি করেন একই এলাকার আব্দুর রহিমের কাছে। ওই জমি বেচাকেনায় মধ্যস্থতা (দালাল) করেন স্থানীয় বাসিন্দা আওয়াল। তাই আওয়ালকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল বাচ্চুর।

টাকা দিতে কালক্ষেপণ করায় শনিবার দুপুরে বাচ্চুকে মারধর করেন আওয়াল। বিষয়টি মীমাংসার জন্য রাত ৮টায় বাচ্চুর বড় ভাই কফিল উদ্দিন আওয়ালকে শান্তিনগর বাজারে ডাকেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে কফিলকে কিল-ঘুসি মারেন আওয়াল। কফিল গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য অটোরিকশায় তোলার সময় মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102