ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নান্দাইলে বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে সড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের চালক আবদুল কাইয়ুম (২৫) নিহত হন।

তিনি নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের মৃত আ. রহিমের ছেলে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কাওয়ারগাতী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবদুল কাইয়ুম কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। পথে কাওয়ারগাতী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী বিকল ট্রাকে ধাক্কা দেয় তার মোটরসাইকেল। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102