ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নান্দাইলে হেফাজতের বিক্ষোভ মিছিল, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। ঢাকা,চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লীদের হত্যা ও হামলার প্রতিবাদে শনিবার হাতে লাঠি ও বাঁশ নিয়ে মাথায় হেলমেট পড়ে বিক্ষোভ মিছিল করেছে । বিক্ষোভে বাধা দেওয়ায় সংঘর্ষে জড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের ১০কর্মী আহত হয়।

জানা যায়,নান্দাইল উপজেলার চৌরাস্থা এলাকার প্রেসক্লাবের সামনে মিছিল নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিলে স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এতে বিক্ষোভ কারীরা ওই নেতাকর্মীদের উপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালালেও দূর থেকে ইটের টুকরা ও বাঁশ ছুড়ে মারে। এ সময় কমপক্ষে ১০জন ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিকলীগের নেতা কর্মী আহত হন। এক পর্যায়ে পরিস্থিতি খারাপ হলে পুলিশ মাইক দিয়ে দুরে সরে যাওয়ার অনুরোধ করেন। এভাবে প্রায় আধা ঘন্টা উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতরা নান্দাইল উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হচ্ছেন, রতন ভূঁইয়া, নাদিম মাহমুদ, রবি মিয়া, নবী হোসেন, হিমেল, হাবিবুর রহমান, সালাম, মাসুম, রাজু ও পিন্টু।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102