ads
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে তিন লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৬ বার পঠিত

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে তিন লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৬ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশিকানিয়া নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, শুক্রবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী আশিকানিয়া নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে তীরবর্তী আশিকানিয়া নামক এলাকার লবণমাঠ দিয়ে সন্দেহজনক ৩ জনকে বস্তা কাঁধে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে লোকগুলো বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলে পাচারকারিদের ফেলে যাওয়া তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর পাওয়া যায় ৩ লাখ ৮০ হাজার ইয়াবা। পরে আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাচারকারিদের সন্ধান পাওয়া যায়নি বলেও জানান ওই বিজিবি কর্মকর্তা

বিজিবির এ কর্মকর্তা জানান, মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102