ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাবালিকা শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিলেটের ছাতকে শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২১ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে ওই দুলাভাইকে গ্রেপ্তার করা হয়। এর পরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত সোলেমান আহমদ (৩০) জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের ডিগারকুল গ্রামের আবু শামা’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর পূর্বে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন সোলেমান আহমদ। শ্বশুর বাড়ি থেকে গত ১২ জানুয়ারি নাবালিকা শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান তিনি। দীর্ঘদিন পালিয়ে থাকার পর রোববার (২১ মার্চ) সকালে গোপন খবরের ভিত্তিতে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় উপজেলার কাশিমপুর গ্রাম থেকে দুলাভাই সোলেমান আহমদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার বিষয়ে থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, এ ঘটনায় সোলেমান আহমদের স্ত্রী গত ৩ মার্চ তার স্বামীর বিরুদ্ধে বোনকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102