ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নামকরা চিকিৎসক হওয়ার আগেই লাশ হতে হলো মনিরাকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিরাজুম মনিরা সোমা ২০১২ সালে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করতে চীনে যান। সেখানকার একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে দু’বছর আগে দেশে ফিরে আসেন। এরপর গত বছরের মার্চ মাস থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। থাকতেন রাজধানীর খিলক্ষেত এলাকায়।

কিন্তু গত সোমবার (২৫ জানুয়ারি) দুই হাত ও গলায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ জানান, ইন্টার্ন করা অবস্থায় ওই হাসপাতালেরই ইন্টার্ন চিকিৎসক রাকিবুল আজাদের সঙ্গে মনিরার সম্পর্ক গড়ে ওঠে। পরে খিলক্ষেত এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন তারা। মনিরাকে খুন করার অভিযোগে রাকিবুল আজাদ নামে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে আদালতের মাধ্যমে আজাদকে তিন দিন রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মনিরার বাড়ি রাজশাহীতে। তার মা রাজশাহীর একটি স্কুলের শিক্ষিকা। আর বাবা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা।

মনিরার পরিবার জানায়, ছোটবেলা থেকে মনিরার স্বপ্ন ছিল বড় চিকিৎসক হবে। তাই চীনে গিয়ে পড়াশোনা করে আসে। সামনে, লন্ডনে গিয়ে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি নেওয়ার ও পরিকল্পনা ছিল তার। কিন্তু খুন হওয়ায় তার আর হলো না। তাই মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান মা-বাবা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102