ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নামাজের হিসাব আমি মানুষকে দেব কেন : সানাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৭ বার পঠিত

অনেক আগেই শোবিজ ছেড়েছেন মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। বর্তমানে সাধারণ জীবন কাটাচ্ছেন তিনি। ধর্মের টানে ইসলাম অনুযায়ী জীবনযাপন করছেন। কিছুদিন হলো বিয়েও করেছেন তিনি।

অভিনয় জগৎকে বিদায় বললেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও সেগুলো মুক্তি পায়নি। সানাই সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে বুকে সার্জারি করিয়ে।

সেসব কিছু ফেলে এলেও এখনও অতীতের জন্য সমালোচনা, কটাক্ষের শিকার হন তিনি।

রোববার (৩১ জুলাই) বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সানাই। লিখেছেন, ‘এই পোস্টটি তাদের উদ্দেশ্যে, যাদের সকাল টু বিকাল শুরু হয় সানাই কী করল, স্বামীর সাথে কোথায় থাকে, কোন এলাকায় থাকে, সানাই নামাজ পড়লো কি না। ভাই আপনারা নামাজ পড়েন তো? আমাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আর সবচেয়ে বড় কথা, নিজের সময় আরেকজনের পেছনে অপচয় করার কী আছে?’

নামাজ-ইবাদতের জন্য আল্লাহর কাছে হিসাব দেবেন জানিয়ে সানাই লিখেছেন, ‘আমার হিসাব আমি দেব, আপনাদের হিসাব আপনারা দেবেন। সব কিছুর একটা লিমিট আছে ভাই। কী সমস্যা? আপনারা কি কেউ আমার হিসাব দেবেন? আরেকজনকে নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? আর যারা অন্য কেউ নামাজ পড়ল কি না, এগুলো নিয়ে মাথা ঘামায়, আমি হলফ করে বলতে পারব তাদের ৬০ পারসেন্ট ঠিকমতো নামাজ পড়ে না। নামাজ তো আল্লাহর জন্য পড়তে হয়। তাহলে এই নামাজের হিসাব আমি মানুষকে দেব কেনো? কথাগুলো একটু ভেবে দেখবেন।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মে পৈতৃক নিবাস নীলফামারীতে বিয়ে করেছেন সানাই। তার বর ঢাকার একটি ব্যাংকে কর্মরত। বর্তমানে স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102