ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে নামাজ শেষে ফেরার পথে চাচাতো ভাইদের হামলায় মুসল্লি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩০ বার পঠিত

গাজীপুরের সদরে মসজিদে নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে চাচাতো ভাইদের হামলায় আব্দুল জলিল (৫২) নামে এক মুসল্লির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জেঠাতো ভাইকে পিটিয়ে চাচাতো ভাইয়েরা হত্যা করেছেন বলে দাবি নিহতের স্বজনদের।

নিহত আব্দুল জলিল নলজানী মধ্যপাড়া এলাকার মৃত ডাক্তার সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, জেঠাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আব্দুল জলিলের পরিবারের। শুক্রবার এশার নামাজ শেষ করে মসজিদ থেকে ফেরার সময় বাড়ির পাশে আব্দুল জলিলের ওপর হামলা করে অভিযুক্তরা।

এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকেই ঘর তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যান অভিযুক্তরা।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102