ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নামাজ শেষে ফেরার পথে ছুরিকাঘাতে মুসল্লি খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীরদ্বীপে নামাজ শেষে ফেরার পথে ছুরিকাঘাতে নুরুল হক (৬৫) নামের এক মুসল্লি খুন হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর কোনাপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে কোনাপাড়ার মৃত পোটান আলীর ছেলে।

নিহতের বড় ছেলে স্কুলশিক্ষক শামসুল হক জানান, বাবা মাগরিবের নামাজের পর বাড়ি ফিরছিলেন। পথে একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইয়াসিনের নেতৃত্বে আরও কয়েকজন পেছন থেকে বাবাকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুদের খেলাধুলা ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জোবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল হকের মৃত্যু হয়েছে। তার বাম হাতের বাহুর নিচে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করেছে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল আলিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102