ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাম বদলালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৫৪ বার পঠিত

সিনেমায় এসে নাম বদলানো যেন একটি স্বাভাবিক ঘটনা। এমনকি ভক্তরা জানতেই পারে না যে নায়িকার আসল নাম কী ছিল। বাংলা চলচ্চিত্রের শুরু থেকেই তারকাদের নাম পাল্টানোর প্রবণতা দেখা যায়। সেই ধারাবাহিকতায় শারমিন আক্তার নিপা চলচ্চিত্রে এসে হয়ে যান মাহিয়া মাহি।

শুরুতে তার ব্যক্তিগত ফেসবুক আইডির নাম ছিল ‘মাহিয়া শারমিন আক্তার নিপা’। এরপর তিনি ‘মাহিয়া মাহি’ নামেই আইডিটি ব্যবহার করছিলেন। ফের নাম বদল করলেন ঢাকাই ইন্ডাস্ট্রির এই নায়িকা।

গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিব (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার)-এর সঙ্গে বিয়ের পর ফেসবুকে নিজের নাম বদলে ‘মাহিয়া সরকার মাহি’ দেন তিনি। অর্থাৎ স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবী যোগ করেন মাহি। সেই নামটিও পরিবর্তন করা হয়েছে। তবে পুরোপুরি নয়, আংশিক। ফেসবুকে নায়িকার নতুন নাম ‘মাহিয়া মাহি সরকার’।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন নায়িকা মাহি। এরপর স্বামীকে নিয়ে ওমরাহ করতেও গিয়েছিলেন তিনি। এর আগে মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন। ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন এই নায়িকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102